দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন। তালিকায় রয়েছেন বেগম সেলিমা রহমান, ড. মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরী। রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। পরে ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.