Daily Mint

আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ভয়ংকর চাপে মানুষ

বাংলাদেশে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশে পৌঁছেছে, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এপ্রিলে ছিল ৯.০৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯.০৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৭১ শতাংশ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে গ্রাম ও শহর উভয় এলাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এদিকে জাতীয় গড় মজুরি বেড়েছে ৮.২১ শতাংশ, যা মূল্যস্ফীতির চেয়ে কম হওয়ায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.