Daily Mint

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে একাধিক ভবন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেনারেল সান্তোস সিটিসহ বিভিন্ন এলাকায় ভবন ধস ও সড়কে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এখন পর্যন্ত একজন নিহত ও চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং একাধিক অনুকম্পনও রেকর্ড করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.