Daily Mint

বিশ্বকাপ খেলতে মেক্সিকোতে ইরানের ফুটবল দল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই ইরান জাতীয় ফুটবল দল মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে। ভিসা জটিলতার কারণে তারা অ্যারিজোনার পরিকল্পিত ক্যাম্প বাতিল করে সীমান্তবর্তী শহরে অবস্থান নেয়। খেলোয়াড়রা ভিসা পেলেও কিছু স্টাফ ভিসা পাননি, ফলে প্রশাসনিক সমস্যা তৈরি হয়। ‘জি’ গ্রুপে থাকা ইরান দল লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নিউ জিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলবে। প্রস্তুতিতে পরিবর্তন আনা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.