Daily Mint

সেই বিতর্কিত রেফারিই এবার ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে!

ব্রাজিল ও মরক্কোর বিশ্বকাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলোচিত স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফা তাকে প্রধান রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে। বিতর্কিত সিদ্ধান্ত ও চ্যাম্পিয়ন্স লিগে লাল কার্ড দেখানোর ঘটনায় আগে থেকেই আলোচনায় ছিলেন তিনি। অতীতে এক মাদক মামলায় গ্রেফতার হলেও পরে অভিযোগ প্রমাণ না হওয়ায় মুক্তি পান ভিনচিচ। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন দুই স্বদেশী লাইনসম্যান।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.