Daily Mint

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর

দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা নিয়ন্ত্রণ খাতে অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে ৪০ কোটি ৪০ লাখ ডলারের ঋণ ও অনুদান চুক্তি হয়েছে। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এ তথ্য জানায়। চুক্তিতে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও বিশ্বব্যাংকের জ্যঁ পেসমে স্বাক্ষর করেন। এতে স্বাস্থ্যসেবা উন্নয়ন, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চট্টগ্রাম–সিলেটে মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.