বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদে ঝুঁকছেন, যার ফলে স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৫,৫৫০ ডলার অতিক্রম করেছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, নিরাপদ বিনিয়োগের চাহিদা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা মূল কারণ। ফেডের সুদের হার অপরিবর্তিত রাখায় স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বাংলাদেশের কাঁচা পাটের তীব্র সংকটে পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ। প্রতি মণ পাট দাম বেড়ে ৫,৩০০ টাকা হয়েছে। বিজেএমএ ও বিজেএসএ জানিয়েছেন, ভারতীয় চাহিদা মেটাচ্ছে মজুতদাররা, দেশীয় পাটকল ক্ষতিগ্রস্ত। তারা বস্ত্র ও পাট উপদেষ্টাকে চিঠি দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে সব পাটকল বন্ধের হুমকি দিয়েছেন। রপ্তানি শর্ত থাকলেও মজুতদাররা কৃত্রিম সংকট তৈরি করছে, সরকারের হস্তক্ষেপ সীমিত বলে অভিযোগ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.