Daily Mint

Default Image

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)কে নিয়ে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসানের কটুক্তিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বরগুনার নির্বাচনী জনসভায় শামীম ডাকসুকে ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ হিসেবে আখ্যায়িত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে সবাইকে এমন অর্বাচীন মন্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে।


Read More
×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.