অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার
অভিনেতা প্রকাশ রাজ ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কে জড়িয়েছেন। কেরালা সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে প্রথমে আপত্তি জানান এক আইনজীবী, পরে অন্ধ্রপ্রদেশের বিজেপি নেতা ভানু প্রকাশ থানায় অভিযোগ করেন। তার দাবি, অভিনেতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং হিন্দুদের বিশ্বাসকে অসম্মান করেছেন। তিনি কঠোর ব্যবস্থা ও সমর্থকদের বিরুদ্ধেও পদক্ষেপ চান। অভিযোগ নিয়ে এখনো প্রকাশ রাজ কোনো প্রতিক্রিয়া জানাননি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.