প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটস’র কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ
বাংলাদেশ স্কাউটসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তরুণদের দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্কাউটিং আন্দোলন বিস্তারে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রী ও স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.