অভিযোগ গঠনের শুনানি আজ, শুরু হতে পারে আনুষ্ঠানিক বিচার
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি। ডিএনএ ও ফরেনসিক আলামতের ভিত্তিতে সোহেলকে ধর্ষণ-হত্যা এবং স্বপ্নাকে সহযোগিতার দায়ে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। গত ১৯ মে মিরপুর-১১ থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারের পর সোহেল আদালতে অপরাধ স্বীকার করেছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.