পাকিস্তান থেকে ফেরার পথে ট্রাক উল্টে ২২ আফগান শরণার্থী নিহত
পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে একটি মহাসড়কে ট্রাক উল্টে অন্তত ২২ জন আফগান শরণার্থী নিহত হয়েছেন এবং আরও ৩৬ জন আহত হয়েছেন। তারা পাকিস্তান থেকে নিজ দেশে ফিরছিলেন। নিহতদের মধ্যে ১০ শিশু ও ৫ নারী রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.