Daily Mint

অসম্পন্ন কাজেই কোটি কোটি টাকার বিল

চট্টগ্রাম বন্দর অটোমেশন প্রকল্পে কাজ শেষ না করেই কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ২০১৯ সালের চুক্তিতে প্রায় ১৮.৭৯ কোটি টাকার কাজ পায় কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড। নথিতে আংশিক কাজ, কম জনবল ও সেবা বন্ধ থাকার তথ্য মিলেছে। তবু প্রায় ৭.৪৯ কোটি টাকার বিল প্রক্রিয়াধীন। এতে বন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সিএনএস বলছে, চুক্তি অনুযায়ী সব কাজ সম্পন্ন হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.