Daily Mint

একই পরিবারের ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে সোমবার মধ্যরাতে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.