Daily Mint

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেফতার ১৫

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ অভিযান চালানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন নেটওয়ার্কের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। গত মাসে আইআরজিসির সহযোগিতার অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এপ্রিল মাসে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.