Daily Mint

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় আজ যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানি শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করতে পারেন। বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা ক্ষমা চান এবং স্ত্রী স্বপ্নাকে নির্দোষ দাবি করেন। স্বপ্নাও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.