আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকা সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য সশস্ত্র বাহিনীকে মাঠে রাখা হবে না। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী আগের চেয়ে সুশৃঙ্খল হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে কীভাবে প্রত্যাহার হবে, তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর আলোচনায় ঠিক হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.