Daily Mint

১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে সরকারকে আইনি নোটিশ

শিশু-কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ ও অপব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার সানাউল্লাহ নূরী ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইসিটি সচিব ও বিটিআরসিকে এ নোটিশ দেন। এতে বলা হয়, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে আসক্তি, সহিংসতা, পর্নোগ্রাফি ও অপরাধপ্রবণতা বাড়ছে। ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.