Daily Mint

আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বায়োপিক ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। বাংলাদেশেও একই দিনে মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাফর জ্যাকসন। অ্যান্টনি ফুকো পরিচালিত এই বায়োপিকে মাইকেলের ব্যক্তিগত জীবন ও অজানা গল্প তুলে ধরা হয়েছে। স্টার সিনেপ্লেক্স ‘কামিং সুন’ লিখে প্রচারণা শুরু করেছে। ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.