মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে মারার চেষ্টা, ছেলে গ্রেপ্তার
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকের টাকা না পেয়ে মাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এক মাদকাসক্ত ছেলে। রোববার সকালে রসুলপুর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাকিরুল ইসলাম (৩৫) পরে গ্রেপ্তার করা হয়। জানা যায়, সে দীর্ঘদিন মাদকাসক্ত এবং মায়ের কাছে টাকা চাইত। টাকা না পেয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা মা জোবেদা বেগমকে উদ্ধার করে এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.