আজ দ্বিতীয় দফা বৈঠকে বসছে ইসরাইল-লেবানন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আজ (২৩ এপ্রিল) ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই আলোচনার লক্ষ্য। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, আলোচনায় ইসরাইলি আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার ও বন্দিবিনিময় গুরুত্ব পাচ্ছে। এছাড়া সীমান্তে সেনা মোতায়েন ও পুনর্গঠন নিয়েও আলোচনা চলছে। এর আগে প্রথম দফার পর অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.