Daily Mint

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

গাজীপুরে একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে টঙ্গীর পাগার পাঠানপাড়া থেকে জসিম ও শরিফুল আলম আরিফকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল বলে পুলিশ জানায়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.