ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৬
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ, লভিভ ও ওডেসাসহ বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলে। এতে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খেরসন, রিভনে, খারকিভ ও জাপোরিঝিয়ায় পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হন। জেলেনস্কি সতর্ক করে বলেন, ড্রোনের পর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.