Daily Mint

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে পাঁচ সেনাসহ নিহত ১২

পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে বেলুচিস্তানের বারখান জেলায় সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে পাঁচ সেনাও নিহত হন। আইএসপিআরের তথ্যমতে, বুধবার নোশাম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। সেখানে সন্ত্রাসীদের অবস্থান শনাক্তের পর তীব্র সংঘর্ষে সাতজন নিহত হয়। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অভিযান চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.