ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ৭৯
ইন্দোনেশিয়ার জাকার্তা সংলগ্ন বেকাসি সিটি রেল স্টেশনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। লেভেল ক্রসিংয়ে একটি যানবাহনের ধাক্কায় কমিউটার ট্রেন থেমে গেলে পেছন থেকে দ্রুতগতির আরেকটি ট্রেন এসে সংঘর্ষ ঘটায়। উদ্ধার অভিযান চলছে, তবে বগিগুলো বিকৃত হওয়ায় কাজ কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.