ইরানের প্রতি সহানুভূতি দেখানোয় ৬৯ নাগরিকের নাগরিকত্ব বাতিল
ইরানের প্রতি সহানুভূতি দেখানো ও বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে বাহরাইন ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজা হামাদ বিন ইসার নির্দেশে জাতীয়তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে একই পরিবারের সদস্যও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের সমালোচনা করে এটিকে দমননীতির অংশ বলে উল্লেখ করেছে এবং আইনি সুরক্ষার অভাবের বিষয়টি তুলে ধরেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.