Daily Mint

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ইইউর অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বাতিলের প্রস্তাব তারা ইউরোপীয় ইউনিয়নে উত্থাপন করবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোনো সরকার ইইউর অংশীদার হতে পারে না। লুক্সেমবার্গের বৈঠকে বিষয়টি তোলা হবে। স্পেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে চুক্তি পুনর্বিবেচনা ও বাতিলের আহ্বান জানিয়েছে। এই উদ্যোগ ইইউ-ইসরায়েল সম্পর্ককে নতুন রাজনৈতিক চাপের মুখে ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.