ঈদযাত্রায় ২৬ রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায়
ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন রুটে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দাবি, ২৬টি রুটে প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। ঢাকা-খুলনা, বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন রুটে দ্বিগুণের কাছাকাছি ভাড়া নেওয়া হচ্ছে। সংগঠনটি বলছে, নিয়ম না মানা, তদারকির অভাব ও দুর্নীতির কারণে যাত্রী ভোগান্তি ও ঝুঁকি বাড়ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.