Daily Mint

কলকাতার রেড রোডে হচ্ছে না এবারের ঈদের জামাত

কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার ঈদের জামাত হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ খিলাফত কমিটি জানায়, রাস্তায় নামাজ না পড়ার সরকারি নির্দেশের পর বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজের অনুমতি পাওয়া গেছে সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে। আগে রেড রোডেই লাখো মানুষের সমাবেশ হতো। এবার ঈদের ছুটিও একদিনে সীমিত করা হয়েছে এবং তারিখ পরিবর্তনের কথাও জানানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.