কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন গঠিত কানাডার সঙ্গে যৌথ মহাদেশীয় প্রতিরক্ষা বোর্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, কানাডা প্রতিরক্ষা প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণে ব্যর্থ হয়েছে। উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, বোর্ডটির কার্যকারিতা ও উপযোগিতা পুনর্মূল্যায়ন করা হবে এবং আপাতত যুক্তরাষ্ট্র এতে অংশগ্রহণ স্থগিত রাখবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন করে টানাপোড়েনে পড়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.