লাশের খাটিয়ায় ধাক্কা, পিকআপে আগুন
ঝালকাঠির নলছিটিতে লাশ বহনের খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। সোমবার রাতে দপদপিয়া বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত ব্যক্তির ছেলে ও স্বজনরা। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেন, এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.