কালবৈশাখীর তাণ্ডবে সিংড়ায় ৪০ পরিবার খোলা আকাশের নিচে
নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের চারটি গ্রামে কালবৈশাখীর ঝড়ে অন্তত ৪০টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার মধ্যরাতে ঝড়ে টিনের ছাউনি উড়ে যায় ও ঘর ভেঙে পড়ে। এখন এসব পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.