Daily Mint

গাজার ধ্বংসস্তূপ সরাতে লাগবে ৭ বছর, মরদেহ দাফনের অপেক্ষায় স্বজনেরা

গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো মরদেহ, যেগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না ভারী যন্ত্রপাতির অভাবে। ২৩ বছর বয়সি লিনা আল-জাওরা ২৮ স্বজন হারিয়েও এখনো দাফন করতে পারেননি। জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ৬ কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপ জমেছে, যা পরিষ্কার করতে বহু বছর লাগবে। উদ্ধারকর্মীরা পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হাত দিয়েই কাজ চালাতে বাধ্য হচ্ছেন। মানবিক সংকট চরমে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.