Daily Mint

গণ-অভ্যুত্থানের পর ১৯৫ সিআর মামলা, ভুয়া ১৪

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সারা দেশে হওয়া ১৯৫টি সিআর মামলার তদন্তে অন্তত ১৪টি ভুয়া মামলার প্রমাণ পেয়েছে পিবিআই। এসব মামলার পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের মতো কারণ ছিল বলে জানিয়েছে সংস্থাটি। তদন্ত শেষ হওয়া ১১৩ মামলার মধ্যে ৮৯টির সত্যতা মিলেছে। ভুয়া মামলায় আসামিদের হয়রানির বিষয়টি তুলে ধরে দায়ীদের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ধারায় আইনি ব্যবস্থা নিতে আদালতে আবেদন করার কথা জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.