নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নিজের ব্যক্তিগত জ্যোতিষী রিকি রাধান পণ্ডিত ভেট্রিভেলকে ওএসডি পদে নিয়োগ দেওয়ার একদিনের মাথায় তা বাতিল করেছেন। মিত্র ও বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। সমালোচকদের দাবি, জ্যোতিষীকে সরকারি পদে বসানো যুক্তিবাদ ও বিজ্ঞানমনস্কতার পরিপন্থী। বাম দল ও মিত্রদের চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.