গুপ্তচরবৃত্তির সন্দেহে ৩ রুশ কূটনীতিক বহিষ্কার
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভিয়েনায় রুশ দূতাবাসের তিন কর্মীকে বহিষ্কার করেছে অস্ট্রিয়া। কূটনৈতিক ভবনে সন্দেহজনক নজরদারি সরঞ্জাম ব্যবহার করে স্যাটেলাইট যোগাযোগে আড়িপাতার অভিযোগ ওঠে। তদন্তের পর তাদের ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়। কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহারের অনুরোধে রাশিয়া সাড়া না দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়া। ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশটি এ পর্যন্ত ১৪ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.