শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২০১৩ সালের শাপলা চত্বর ঘটনাকে ঘিরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ওই দিন ধর্মপ্রাণ মানুষের ওপর চালানো অভিযান ছিল বেদনাদায়ক ও কলঙ্কজনক, যা ন্যায়বিচার ও গণতন্ত্রের পরিপন্থি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সুষ্ঠু বিচার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.