চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা জিডি করার ঘটনায় বিবি মরিয়ম বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। বুধবার মহানগর হাকিম এস এম আলাউদ্দীন মাহমুদ এ রায় দেন। পুলিশ তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে তা উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিবেদন দেয়। জমি বিরোধের জেরে এ অভিযোগ করা হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.