Daily Mint

চীনে ইলেকট্রিক গাড়ি কারখানা বিওয়াইডিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের শেনঝেনের পিংশান জেলায় বিওয়াইডি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বহুতল ভবনের পার্কিং গ্যারেজে আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে, আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ জানায়, সেখানে পরীক্ষামূলক ও অচল যানবাহন ছিল, উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.