Daily Mint

জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিককে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড

কেনিয়ার একটি আদালত জীবিত পিঁপড়া পাচারের চেষ্টার দায়ে এক চীনা নাগরিককে ১০ লাখ শিলিং জরিমানা ও ১২ মাসের কারাদণ্ড দিয়েছে। নাইরোবি বিমানবন্দর থেকে গ্রেপ্তারের সময় তার লাগেজে ২,২০০টিরও বেশি গার্ডেন পিঁপড়া পাওয়া যায়। আদালত বলেছে, সাম্প্রতিক সময়ে পিঁপড়া পাচার বেড়েছে। এগুলো চীনের শৌখিন সংগ্রাহকদের কাছে বিক্রি করা হতো। আসামি পরে দোষ স্বীকার করেন, তবে আপিলের ঘোষণা দিয়েছেন আইনজীবী।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.