চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্য
প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নিতে চীন সফরে গেছে। মঙ্গলবার তারা কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ৮ জুন পর্যন্ত চলা এই প্রশিক্ষণ চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন, অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.