Daily Mint

যুক্তরাষ্ট্রে ৩২ মিলিয়ন মশা ছাড়তে অনুমতি চাইল গুগল

গুগল রোগ ছড়ানো মশা কমাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ৩ কোটি ২০ লাখ জীবাণুমুক্ত পুরুষ মশা ছাড়ার অনুমতি চেয়েছে। ওলবাকিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে এসব মশাকে এমনভাবে প্রস্তুত করা হবে যাতে তারা বংশবিস্তার করতে না পারে। লক্ষ্য ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো রোগবাহী এডিস ইজিপ্টি মশার সংখ্যা কমানো। সিঙ্গাপুরে একই প্রকল্পে মশার সংখ্যা ৮০-৯০ শতাংশ এবং ডেঙ্গু ৭০ শতাংশের বেশি কমেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.