জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মানিতে যাওয়া দ্রুজবা তেল পাইপলাইন বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছেন। আগামী ৯ দিনের মধ্যে এই পাইপলাইন বন্ধ হতে পারে, যা ইউরোপের জ্বালানি সরবরাহে বড় চাপ সৃষ্টি করবে। জার্মানির প্রায় ১৭ শতাংশ অপরিশোধিত তেল এই পথেই আসে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.