নৌ-অবরোধের মধ্যেই মার্কিন নৌসচিবকে বরখাস্ত করল পেন্টাগন
মার্কিন নৌবাহিনীর সচিব জন ফেলানকে বরখাস্ত করেছে পেন্টাগন। তার জায়গায় ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন হাং কাও। নৌবাহিনীর নীতি, বাজেট ও প্রশাসনিক কাজ দেখতেন ফেলান, যিনি মূলত ব্যবসায়ী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। কারণ জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনে একাধিক সামরিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতও চলমান রয়েছে, পরিস্থিতি আরও জটিল হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.