Daily Mint

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনে টিকটক ভিডিও করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা রেললাইনের ওপর ভিডিও করছিলেন। এ সময় ঢাকাগামী ট্রেনটি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.