Daily Mint

তিন সীমান্তে আরও ৪২ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। ঠাকুরগাঁও, জয়পুরহাট ও মেহেরপুরে ৪২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। শেরপুর ও পশ্চিমবঙ্গ সীমান্তে ১৭৬ জনকে জড়ো করার তথ্য পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে আটকে থাকা ৪৫ জনকে পরে সরিয়ে নেয় বিএসএফ। পঞ্চগড়ে ১০ জন শূন্যরেখায় অবস্থান করছে। সীমান্তজুড়ে বিজিবি নজরদারি, টহল ও মাইকিং কার্যক্রম জোরদার করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.