পাকিস্তান সফরে যাচ্ছেন লেবাননের সেনাপ্রধান
লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল রোডলফ হাইকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদ গেছেন। লেবাননে ইসরাইলের চলমান হামলা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ সফর হচ্ছে। লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা কমানো এবং যুদ্ধবিরতি শক্তিশালী করার প্রচেষ্টার প্রেক্ষাপটে সফরটিকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। তবে সফরের মেয়াদ ও বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়নি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.