দালাল নির্মূলে ঢামেকে অভিযান, আটক ৪৯
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল নির্মূলে এনএসআই ও শাহবাগ থানা পুলিশের যৌথ অভিযানে নতুন ভবন থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্যাথলজি প্রতিনিধি, ব্লাড বিক্রেতা ও রোগী ভাগানো চক্রের সদস্যরা রয়েছে। এসব দালালের কারণে রোগীদের অতিরিক্ত টাকা গুনতে হয়। অভিযোগ রয়েছে, এ চক্রে হাসপাতালের কিছু স্টাফ ও আনসার সদস্যও জড়িত।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.