Daily Mint

দুর্গাপুরে বিপুল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ৮০ বোতল মদসহ মো. শফিকুল ইসলাম (৩৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ মদের মূল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব মাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তা থেকে এসব মদ উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.