Daily Mint

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছে। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সাম্প্রতিক পরিদর্শনে অনিয়ম ধরা পড়ায় বিদ্যালয়ের পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, ছাদ পরিষ্কার এবং আগাছা অপসারণ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.